বাংলাদেশ অন্যতম ভৌতিক স্থানের মধ্যে ঢাকা এয়ারপোর্ট রোড অন্যতম/ Dhaka Airport Road is one of the most haunted places in Bangladesh:

 বাংলাদেশ অন্যতম ভৌতিক স্থানের মধ্যে ঢাকা এয়ারপোর্ট রোড অন্যতম:


ঢাকার অন্যতম পুরনো মহাসড়কগুলোর একটি এটি। এখানে গভীর রাতে অশরীরীর উপস্থিতি পাওয়া যায় বলে দাবি অনেকের। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে চালক দেখেন সামনে রাস্তায় সাদা পোশাক পরিহিতা একজন নারীকে। নারীটি অবিশ্বাস্য গতিতে গাড়ির দিকে এগিয়ে আসে। ভয় পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই ঘটে দুর্ঘটনা। এই অশরীরী কোনো মানুষকে স্পর্শ কিংবা সরাসরি ক্ষতি বা আঘাত করে না। ভয় দেখিয়ে দুর্ঘটনা ঘটানোই এর উদ্দেশ্য। কাজেই ভয় পেয়ে গাড়ির উপর থেকে নিয়ন্ত্রণ না হারালে ঘটবে না কোনো দুর্ঘটনা।

ঢাকাইয়া এয়ারপোর্ট রোড 



ধারণা করা হয়, অনেক বছর আগে ঐখানে সড়ক দুর্ঘটনায় তার ও তার পরিবারের মৃত্যু হয়েছিল বিধায় প্রতিশোধ নিতে সেও চায় মানুষ একইভাবে দুর্ঘটনায় মারা যাক। চলন্ত গাড়ির একাকী চালককেই গভীর রাতে ভয় দেখায় মেয়েটি। নিয়ন্ত্রণ হারিয়ে এখনো পর্যন্ত অনেক দুর্ঘটনা ও বেশ কিছু প্রাণহানি হয়েছে। আহত হয়েছে অনেকে। কারো মতে জসীম উদ্দীন ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় আবার অনেকের মতে নিকুঞ্জ ও বিমান অফিসের মধ্যবর্তী সড়ক এলাকায় দেখা পাওয়া যায় এই অশরীরীর। তবে দিনের বেলা সেখানে এর কোনো দেখা পাওয়া যায় না।


Dhaka Airport Road is one of the most haunted places in Bangladesh:


This is one of the oldest highways in Dhaka. Many claim that there is a ghostly presence here late at night. While driving, the driver suddenly sees a woman dressed in white on the road in front of him. The woman approaches the car at an incredible speed. An accident occurs when the driver loses control out of fear. This ghost does not touch or directly harm or hurt any person. Its purpose is to cause an accident by scaring. Therefore, if the person does not lose control of the car out of fear, no accident will happen.


Dhaka Airport Road





It is believed that many years ago, she and her family died in a road accident there, so she wants people to die in the same accident to take revenge. The girl scares the lone driver of a moving car late at night. Many accidents and several deaths have occurred due to losing control so far. Many have been injured. According to some, this ghost has been seen in the area between Jasim Uddin and Biman Office, while many others say it has been seen in the area between Nikunja and Biman Office. However, it has not been seen there during the day.


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের ভুতুড়ে স্থানের মধ্যে পার্কি বিচ, চট্টগ্রাম অন্যতম/ Parky Beach, Chittagong is one of the haunted places in Bangladesh.

বাংলাদেশে ভুতুড়ে স্থানের মধ্যে পঞ্চম স্থানে আছে / It is ranked fifth among haunted places in Bangladesh.