বাংলাদেশে ভুতুড়ে স্থানের মধ্যে পঞ্চম স্থানে আছে / It is ranked fifth among haunted places in Bangladesh.
বাংলাদেশে ভুতুড়ে স্থানের মধ্যে পঞ্চম স্থানে আছে
বিস্ময়কর হলেও সত্যি ইদানীং সুন্দরবনের জল-ডাঙ্গার কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতিকে কাছ থেকে একনজর দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এ দলেরই একজন আরেকজনকে গহীন বনে তার একটা ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান ঔহয়ে যায়। এই ঘটনার দুদিন পর একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে লোকটির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। তোলা ছবিটি ডেভেলপ করার পরে যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের আবছা নারীমূর্তি দেখা যায়। যদিও অনেকেই পুরো ঘটনাকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং ঐ ছবিটিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করছেন। উল্লেখ্য যে, আর কোনো সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে, মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রকৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছুর গল্পও জড়িয়ে গেছে এভাবে, যদিও এর সত্যাসত্য নিয়ে সন্দেহ আছে।
সুন্দরবন
সুন্দরবনের তথাকথিত অশরীরী
It is in fifth place among haunted places in Bangladesh
It is surprising but true that in recent times, besides crocodiles and tigers in the Sundarbans, other dangers are also being heard. The Sundarbans, which are located in a vast area of Bangladesh and India, are recognized as World Heritage. A group went there to see nature up close. One of the group asked another to take a picture of him in the deep forest. While taking a picture, the man screamed and fainted. Two days after this incident, the man died of a heart attack in a medical college hospital. After developing the picture, a white, hazy female figure was seen behind the person being photographed. Although many are dismissing the whole incident as a rumor and calling the picture a Photoshop manipulation. It is worth noting that this has not happened with any other Sundarbans-going group. It is a common belief among many locals about the Sundarbans that the souls of dead tigers roam the deep forest. The world's largest mangrove forest is surrounded by stories of both nature and the supernatural, although there are doubts about its veracity.


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন