বাংলাদেশের ভুতুড়ে স্থানের মধ্যে অন্যতম লালবাগ কেল্লা/ Lalbagh Fort is one of the haunted places in Bangladesh.
বাংলাদেশের ভুতুড়ে স্থানের মধ্যে অন্যতম লালবাগ কেল্লা
অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হল লালবাগ কেল্লা যা মুঘল আমলে নির্মিত হয়েছিল। লালবাগ কেল্লাও ভূতুড়ে স্থান হিসেবে পরিচিত। কেউ কেউ বলে লালবাগ কেল্লায় সুবেদার শায়েস্তা খাঁর কন্যা পরীবিবির আত্মাকে রাতের বেলা ঘুরতে দেখা যায়। আবার মাথাবিহীন উল্টোপায়ের ঘোড়াকেও (মতান্তরে একটি লোক যার মাথা ও পা দুটোই ঘোড়ার মতো, তবে পা উল্টো দিকে ঘোরানো) নাকি মাঝে মাঝে দেখা যায়। সেখানকার স্থানীয় মসজিদে অনেক সময় রাত ৩টার সময় অনেকে এসে নামাজ পড়ে, যদিও ফজরের নামাজের আসল সময় ঋতুভেদে ৪:৩০-৫:০০ টার আশেপাশে হয়। তাদের নামাজের শব্দ অনুসরণ করে সেখানে গেলে দেখা যায় কক্ষটি ফাঁকা। রাত্রিকালীন রক্ষীদের মতে, তারা রাতে কেমন যেন অস্বস্তি অনুভব করেন সেখানে।
লালবাগ কেল্লার আরেকটি ভুতুড়ে জিনিস হলো এর তলদেশের একটি সুড়ঙ্গ। কথিত আছে, এর ভেতরে কেউ একবার গেলে আর ফিরে আসে না। কেউ বলে সুড়ঙ্গটি এখান থেকে দিল্লী পর্যন্ত বিস্তৃত, আবার কারো মতে এটি টঙ্গী নদীতে গিয়ে পড়েছে। তবে প্রকৃতপক্ষে কেউই জানে এর গহীনে কী রহস্য লুকিয়ে আছে।
বৃটিশ আমলে একবার একটি অনুসন্ধানী দল দুটি কুকুরের গলায় চেইন বেঁধে তাদের সুড়ঙ্গের ভেতরে পাঠায়। একটু পর চেইন ধরে টান দেয়া হলে চেইনদুটি ফেরত আসলেও কুকুরগুলোর নাম নিশানা পাওয়া যায়নি। এরপর কিছু হাতিও সেখানে পাঠানো হয়। বলা বাহুল্য, সেগুলোরও কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনার পর বৃটিশ সরকারের পক্ষ থেকে ঐ সুড়ঙ্গমুখ বন্ধ করে দেয়া হয়। সেই সুড়ঙ্গ আজও বন্ধ। কি লুকিয়ে আছে ঐ বদ্ধ দরজার ওপারে তা এখনো মানুষের জানা নেই। তবে সব মিলিয়ে লালবাগ কেল্লা শুধু ইতিহাসেরই না, বরং রহস্যেরও আধার বটে।
Lalbagh Fort is one of the haunted places in Bangladesh.
One of the most interesting and historical structures is the Lalbagh Fort, which was built during the Mughal period. Lalbagh Fort is also known as a haunted place. Some say that the spirit of Paribibi, daughter of Subedar Shaista Khan, can be seen roaming around the Lalbagh Fort at night. Also, a headless horse (a person whose head and legs are like a horse, but their legs are turned in the opposite direction) is sometimes seen. Many people come to pray at the local mosque there at 3 am, although the actual time of Fajr prayer is around 4:30-5:00 depending on the season. If you follow the sound of their prayers, you will see that the room is empty. According to the night guards, they feel some kind of discomfort there at night.
Another haunted thing about Lalbagh Fort is a tunnel underneath it. It is said that once someone goes inside it, they never come back. Some say that the tunnel extends from here to Delhi, while others say that it falls into the Tongi River. But in reality, no one knows what secrets are hidden in its depths.
During the British era, a research team once tied chains around the necks of two dogs and sent them into the tunnel. After a while, when the chains were pulled, the chains returned, but the dogs' names and targets were not found. After that, some elephants were also sent there. Needless to say, no trace of them was found either. After this incident, the British government closed the tunnel entrance. That tunnel is still closed today. People still do not know what is hidden on the other side of that closed door. However, all in all, Lalbagh Fort is not only a repository of history, but also of mystery.


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন